সিলেটে শিলাবৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ৩০ মে, ২০২৫ ১০:৩৩ অপরাহ্ন
সিলেট শহরে টানা বৃষ্টিতে জনজীবনে ভোগান্তি বেড়েছে। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত) সিলেট শহরে মোট ২১৫.৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার (৩০ মে) সন্ধ্যায় আবহাওয়ার ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সিলেট বিভাগের অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জায়গায় হতে পারে মাঝারি থেকে অতিভারি বৃষ্টি। সেই সঙ্গে থাকতে পারে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া ও বজ্রপাত।
আজ সিলেট শহরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। পূর্বাভাসে বলা হয়েছে, দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এবং রাতের তাপমাত্রাও কিছুটা হ্রাস পেতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টা ও সন্ধ্যা ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ, যা আদ্র আবহাওয়ার ইঙ্গিত দেয়।
আগামীকাল (৩১ মে) সিলেটে সূর্যোদয় হবে সকাল ৫টা ৩ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে।
সিলেট বৃষ্টি, টানা বৃষ্টি সিলেট, সিলেট আবহাওয়া, আবহাওয়া পূর্বাভাস,