মৌলভীবাজারে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন
দৈনন্দিন
প্রকাশঃ ১৯ মে, ২০২৫ ৫:০৮ অপরাহ্ন
হবিগঞ্জের বাহুবল উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
সোমবার (১৯ মে) বিকেল তিনটার দিকে উপজেলার চারগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের নাম পরিচয় জানা যায়নি।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'ঢাকা থেকে সিলেটগামী রিয়েল কোচ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালকসহ দুজন নিহত হন এবং আরও অন্তত ১০ জন আহত হন।'
তিনি জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। গুরুতর আহত ১০ জনকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হবিগঞ্জ, বাহুবল, বাস দুর্ঘটনা, দুই বাসের সংঘর্ষ, সড়ক দুর্ঘটনা, রিয়েল কোচ