মৌলভীবাজারে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন
দৈনন্দিন
প্রকাশঃ ১৭ মে, ২০২৫ ৯:১৫ অপরাহ্ন
সিলেটে আগামীকাল রোববার (১৮ মে ) নগরীর ৩১টি এলাকায় ৮ ঘন্টা বিদ্যুৎ থাকবে না। জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য এ সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) বিদ্যুৎ ও বিতরণ বিভাগ-১।
শনিবার (১৭ মে) বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সিলেটের ৩১টি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে মেরামত কাজ সম্পন্ন হলে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।
রোববার যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সেগুলো হলো: জল্লারপাড়, ক্বীন ব্রিজ, নবাব রোড, লালাদিঘীরপাড়, ঘাসিটুলা, পুলিশ লাইন্স, সার্কিট হাউজ, কলাপাড়া, ভাতালিয়া ফিডারের আওতাধীন সিজিএম কোর্ট, বাংলাদেশ ব্যাংক, বেতার, সাগরদীঘিরপাড়, দাড়িয়াপাড়া, জল্লারপাড়, জামতলা, মির্জাজাঙ্গাল, ছায়ানীড়, ছায়াতরু, সরষপুর, মদন মোহন কলেজ, লামাবাজার (আংশিক), মাছুদিঘীরপাড়, রামের দিঘীরপাড়, তালতলা, তেলিহাওড়, শেখঘাট, শুভেচ্ছা আ/এ, পশ্চিম কাজির বাজার, জিতু মিয়া পয়েন্ট তৎসলগ্ন কুয়ারপাড়, বিলপাড়, লালাদিঘীর পাড়, নবীন আ/এ ও ভাঙাটিকর এলাকাসমূহ।
সিলেট, বিদ্যুৎ বিভ্রাট, বিদ্যুৎ বন্ধ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড