মৌলভীবাজারে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন
দৈনন্দিন
প্রকাশঃ ১৭ মে, ২০২৫ ৭:২৯ অপরাহ্ন
সিলেটের দরগাহ-ই হযরত শাহজালাল (রহ.) প্রাঙ্গণে আগামীকাল ১৮ মে (রোববার) থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ৭০৬তম পবিত্র ওরস মোবারক। ইতোমধ্যেই মাজার এলাকায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মাজার কর্তৃপক্ষ জানায়, রোববার সকাল ৯টায় গিলাফ চড়ানোর মাধ্যমে ওরসের আনুষ্ঠানিকতা শুরু হবে এবং তা বিকেল পর্যন্ত চলবে। পরদিন ১৯ মে (সোমবার) ভোরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ওরস মোবারক।
ওরসকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মাজার কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসন জানায়, আগত জিয়ারতকারীদের নিরাপত্তার স্বার্থে দরগাহ এলাকায় সিসিটিভি ক্যামেরাসহ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে এবং গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।
দরগাহ-ই হযরত শাহজালাল মুজাররদ ইয়ামনী (রহ.)-এর সরেকওম (মোতাওয়াল্লী) ফতেহ উল্লাহ আল আমান ও সাধারণ সম্পাদক সামুন মামুদ খান জানান, প্রতিবছরের মতো এবারও আরবি জিলক্বদ মাসের ১৯ ও ২০ তারিখে ওরস মোবারক অনুষ্ঠিত হচ্ছে। আমরা ওরসকে সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সর্বোচ্চ প্রস্তুতি নেয়া হয়েছে।
এর আগে গতকাল (শুক্রবার) হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৬তম ওরস মোবারক সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতির কথা জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. রেজাউল করিম (পিপিএম)।
তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ ও মাজার প্রাঙ্গণের পবিত্রতা রক্ষায় পুলিশ প্রশাসন, মাজার কর্তৃপক্ষ, আলেম-উলামা, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সব পক্ষের অংশগ্রহণে একটি তদারকি কমিটি গঠন করা হয়েছে, যা ওরস চলাকালীন সময় সার্বক্ষণিক পর্যবেক্ষণ চালাবে।
কমিশনার আরও জানান, ওরস উপলক্ষে মাজার এলাকায় মোতায়েন থাকবে পুলিশের বিশেষ টিম ও সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা। চুরি-ছিনতাই, প্রতারণা বা অশোভন কর্মকাণ্ড রোধে নেওয়া হয়েছে কড়া নজরদারির ব্যবস্থা।
পাশাপাশি ধর্মীয় শৃঙ্খলা বজায় রাখতে নামাজ ছাড়া অন্য কোথাও সিজদা না করার বিষয়ে ব্যানার টানানো হয়েছে এবং নারীদের পর্দা বজায় রাখা, মদ-গাঁজার আসর বন্ধ রাখাসহ সব ধরনের শিরক ও বিদআতি কার্যক্রম থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ জানান তিনি।
হযরত শাহজালাল ওরস ২০২৫, ৭০৬তম ওরস সিলেট, শাহজালাল দরগাহ ওরস, সিলেট মাজার উৎসব, ওরস মোবারক ১৮ মে, শাহজালাল আখেরি মোনাজাত