সিলেটে শিলাবৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ১৬ মে, ২০২৫ ৬:৩২ অপরাহ্ন
সিলেটে আজ শুক্রবার সন্ধ্যার পরে ঝড় বৃষ্টি হতে পারে। একই সাথে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। সিলেট আবহাওয়া অফিসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার (১৬ মে) বিকেল সাড়ে ৩টা থেকে পরবর্তী ১ থেকে ৩ ঘণ্টার মধ্যে মৌলভীবাজার, সুনামগঞ্জ, সিলেট, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোণা, কিশোরগঞ্জ ও হবিগঞ্জ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা এর অধিক গতিতে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
এর আগে শুক্রবার সকালে সিলেটসহ দেশের ৯টি জেলায় বজ্রসহ বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন বলেন, সন্ধ্যার পর সিলেট অঞ্চলে বজ্রসহ ঝড় বৃষ্টি হতে পারে। এসময় দমকা ও ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। এসময় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
আবহাওয়া, ঝড়-বৃষ্টি, বজ্রপাত, সিলেট