দিরাইয়ে মদসহ আটক এক
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৪ মে, ২০২৫ ৩:৪৪ অপরাহ্ন
সীমান্তে উত্তেজনার মধ্যেই এবার সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ১৬ জনকে বাংলাদেশে ’পুশব্যাক’ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আটকদের মধ্যে ৮ জন পুরুষ, ৬ জন নারী ও ২ জন শিশু রয়েছেন বলে জানা গেছে।
বুধবার (১৪ মে) সকালে কানাইঘাট উপজেলার আটগ্রাম সীমান্ত এলাকা দিয়ে তাদের পুশব্যাক করা হয়। পরে সিলেট জকিগঞ্জ ১৯ বিজিবি ব্যাটালিয়নের একটি টহল দল তাদেরকে আটক করে।
আটকের বিষয়টি নিশ্চিত করে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আব্দুল আউয়াল জানান, বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও শিশুসহ ১৬জনকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে, তারা বাংলাদেশ বাগেরহাট ও কুড়িগ্রাম এলাকার বাসিন্দা। পুলিশকে এ বিষয়ে জানানো হয়েছে, কিন্তু এখনো তারা বিজিবির হেফাজতে রয়েছে।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার গণমাধ্যমে জানান, সীমান্তে ভারতীয় অনুপ্রবেশ ঠেকাতে ১৯ বিজিবি আওতাধীন সকল সীমান্তে টহল জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে আজ (বুধবার) সকালে আটগ্রাম সীমান্ত দিয়ে ১৬ জনকে আটক করা হয়। তাদের পরিচয় সনাক্তে জিজ্ঞাসাবাদ চলছে।
সীমান্ত পুশইন, কানাইঘাট সীমান্ত, বিএসএফ অনুপ্রবেশ, বিজিবি আটক, ভারত বাংলাদেশ সীমান্ত