দিরাইয়ে মদসহ আটক এক
অপরাধ-বিচার
প্রকাশঃ ১১ মে, ২০২৫ ৮:২৭ অপরাহ্ন
সিলেটের জৈন্তাপুরে ১৩ বছর বয়সী এক কিশোরকে বলৎকার করার চেষ্টার অভিযোগে নছিম উদ্দিন (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার (১০ মে) রাতে তাকে আটক করা হয়।
আটক নছিম উদ্দিন উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত ভিত্রিখেল কইনাখাই গ্রামের মৃত মুছা মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভিকটিম কিশোর বাড়ি যাওয়ার পথে সন্ধ্যা সাড়ে ৭টায় ভিত্রিখেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকট পৌছালে অভিযুক্ত নছিম তাকে জোরপূর্বক স্কুলের পেছনে ঝোঁপের নিকট নিয়ে বলৎকারের চেষ্টা করে। পরে ভিকটিম কিশোর ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে একটি দোকানের সামনে এসে পৌছালে নছিম তাকে আটক করে মারধর করে। দোকানে থাকা স্থানীয় লোকজন ভিকটিম ওই কিশোরকে উদ্ধার করে অভিভাবকের হাতে তুলে দেয়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, এ ঘটনার পর অভিযুক্ত নছিম উদ্দিন আইনগত ব্যবস্থা না নিতে হুমকি দিয়ে যাচ্ছিলেন। এমনকি ভিকটিমের বাড়ির আশপাশে দা হাতে তাকে তারা ঘুরাঘুরি করতেও দেখেছেন বলে অভিযোগে উল্লেখ করেন। পরে ভিকটিমের মা শনিবার রাতে থানায় অভিযোগ দায়ের করেন।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, কিশোরের মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে রাতেই নছিমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এ মামলা দায়ের করা হয়। রোববার সকালে তাকে আদালতে সোপর্দ করা করা হয়েছে।
জৈন্তাপুর বলৎকার চেষ্টা, কিশোর নির্যাতন সিলেট, নছিম উদ্দিন গ্রেফতার,