দিরাইয়ে মদসহ আটক এক
অপরাধ-বিচার
প্রকাশঃ ১১ মে, ২০২৫ ৮:২৬ অপরাহ্ন
সিলেট নগরীর বন্দরবাজার এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রশস্ত্রসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪টি ধারালো চাকু, ১টি রামদা ও ১টি লম্বা ছুরি উদ্ধার করা হয়।
রবিবার (১১ মে) ৩টার দিকে বন্দরবাজারের কাষ্টঘর সুইপার কলোনীর বিপরীতে গাজী বোরহান উদ্দিন মার্কেটের পেছনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় অজ্ঞাতনামা ৭/৮ জন ডাকাত দৌঁড়ে পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্টোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
গ্রেফতারকৃতরা হলেন, সিলেটের দক্ষিণ সুরমা থানার কাস্তরাইলের ইউনুস মিয়ার ছেলে মো. নাজিম উদ্দিন (২৭), সিলেটের জালালাবাদ থানার পাঠানটুলার শাহজান মিয়ার ছেলে কাউসার আহমদ (৩০), হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার হরিপুরের শামীম মিয়ার ছেলে রাজু মিয়া (২১), সিলেটের মোগলাবাজার থানার সিলাম মাঝপাড়ার হোসেন মিয়ার ছেলে শুভ আহমদ (২৬), সিলেটের কোতোয়ালী বেতের বাজারের কালাই মিয়া স্বপন আহমদ (২৫), এবং কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার বাজিতপুরের আব্দুস সালামের ছেলে সাগর মিয়া (৩০)।
পুলিশ জানায়, নগরীর বন্দরবাজারস্থ কাষ্টঘর সুইপার কলোনীর বিপরীতে গাজী বোরহান উদ্দিন মার্কেটের পেছনে ১২/১৫ জন ডাকাত দেশীয় অস্ত্রশস্ত্র সহকারে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। এ খবর পেয়ে বন্দরবাজার ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে ৬জন ডাকাতকে গ্রেফতার করে। এসময় অজ্ঞাতনামা ৭/৮ জন ডাকাত দৌঁড়ে পালিয়ে যায়।
পুলিশ আরও জানায়, তাদের বিরূদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। আইনানুগ ব্যবস্থা শেষে আদালতে প্রেরণ করা হবে।