দিরাইয়ে মদসহ আটক এক
অপরাধ-বিচার
প্রকাশঃ ১১ মে, ২০২৫ ৭:৫১ অপরাহ্ন
জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে ফুফাতো ভাই, ফুফু আর ফুফার হামলায় সিলেটের গোলাপগঞ্জের ফাহিম আহমেদের হত্যার ঘটনায় গ্রেফতারকৃত আসামীদের ফাঁসির দাবি জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।
এছাড়া আসামীর পরিবার থেকে হুমকী আসায় জীবনের নিরাপত্তা চেয়ে গোলাপগঞ্জ থানায় জিডি করার পাশাপাশি প্রশাসনের কাছে সহযোগিতা চেয়েছেন নিহত ফাহিমের পরিবার।
রোববার (১১ মে) দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান নিহত ফাহিমের ভাই মহসিন কামরান।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে মহসিন কামরান জানান, জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে গত ৩০ এপ্রিল মধ্যরাতে কুলসুমা বেগম ও তার দুই ছেলে মাহিদ ও সাঈদ আহমদ (২৩) আমার ভাই ফাহিমের উপর হামরা চালিয়ে ছুরিকাঘাতে আহত করে। পরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এঘটনায় তাদের তিনজনকে আসামী করে আমার পিতা আব্দুল আলীম বাদী হয়ে গোলাপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর আসামী সবাই পলাতক ছিলেন। পরে গত ৯ মে দিবাগত রাত ১১টার দিকে ব্রাম্মনবাড়িয়ার একটি কলোনি থেকে তাদের ৩জনকেই গ্রেফতার করে গোলাপগঞ্জ থানা পুলিশ।
কামরান আরও জানান, কুলসুমা বেগমের সৌদিআরব প্রবাসী ছেলে জাহিদ হোসাইন মামলা প্রত্যাহার না করলে আরও হত্যার হুমকি দিয়েছেন। এ ব্যপারে গোলাপগঞ্জ মডেল থানায় জিডিও দায়ের করা হয়েছে বলেও জানান কামরান।
এসময় জাহিদের হুমকি, হত্যাকাণ্ডের নেপথ্যে আর কোনো ইন্ধন বা অন্য কারো সংশ্লিষ্টতা আছে কি না, সে ব্যাপারে ব্যাপক তদন্তের জোর দাবি ও সংশ্লিষ্ট সব হত্যাকারীর ফাঁসির দাবি জানান তিনি।
এছাড়া কামরান এই হত্যা মামলার নিরপেক্ষ তদন্ত শেষে ন্যায় বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন।