দিরাইয়ে মদসহ আটক এক
অপরাধ-বিচার
প্রকাশঃ ১০ মে, ২০২৫ ৮:১০ অপরাহ্ন
চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে সুনামগঞ্জের দিরাই পৌরসভার সাবেক কাউন্সিলর ও উপজেলা যুবলীগের নেতা সোহেল চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১০ মে) দুপুর ১২টায় পৌরসভার সুজানগর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সোহেল চৌধুরী একই গ্রামের মৃত আব্দুল মছব্বির চৌধুরীর ছেলে। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শেখ হাসিনা সরকারের পতনের পর দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন যুবলীগ নেতা সোহেল। সম্প্রতি এলাকায় এসে হাটে-বাজারে ঘোরাফেরা করলে পুলিশের নজরে আসেন তিনি। এরপরই নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ‘অপারেশন ডেভিল হান্টের আওতায় সোহেল চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে সুনামগঞ্জ হাজতে পাঠানো হয়েছে।’
সোহেল চৌধুরী গ্রেপ্তার, অপারেশন ডেভিল হান্ট, দিরাই যুবলীগ