দিরাইয়ে মদসহ আটক এক
অপরাধ-বিচার
প্রকাশঃ ১০ মে, ২০২৫ ৭:১৫ অপরাহ্ন
সিলেট-সুনামগঞ্জের সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ও কৃষকলীগ নেত্রী অ্যাডভোকেট শামীমা আক্তার খানমকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (১০ মে) দুপুরে রাজধানীর ঝিগাতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এ তথ্যটি নিশ্চিত করেছেন।
এদিকে একই অভিযানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটুকেও গ্রেপ্তার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ডিসি মুহাম্মদ তালেবুর জানান, বৈষম্য বিরোধী ছাত্র জনতার চলমান আন্দোলনে সহিংসতার ঘটনায় হত্যা ও হত্যা চেষ্টাসহ একাধিক মামলায় এই দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তসাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শামীমা আক্তার খানম গ্রেপ্তার, ডিবি অভিযান, বৈষম্যবিরোধী আন্দোলন