প্রধানমন্ত্রীর সফর ঘিরে সিলেটে উৎসবের আমেজ
দৈনন্দিন
আজকের তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস
প্রকাশঃ ৩১ ডিসেম্বর, ২০২৫ ১১:৫৯ পূর্বাহ্ন
সিলেটে জেঁকে বসেছে শীত। ভোর থেকেই ঘন কুয়াশা ও হিমশীতল বাতাসে কাঁপছে মানুষ। তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। বাড়ছে ঠাণ্ডাজনিত রোগ-বলাই।
সিলেট আবহাওয়া অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় শীতের তীব্রতা আরও বেশি অনুভূত হচ্ছে। আগামী কয়েক দিন তাপমাত্রা আরও কমতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
শীতের প্রকোপে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দিনমজুর, রিকশাচালক ও ছিন্নমূল মানুষজন। ভোরে কাজের সন্ধানে বের হওয়া মানুষগুলোর দুর্ভগের শেষ নেই।
নগরীর আম্বরখানা এলাকায় রিকশাচালক জসিম উদ্দিন বলেন, ‘সকালে কাজের জন্য বের হতে হয়। কিন্তু এই শীতে বের হলেও হাত-পা ঠাণ্ডা হয়ে আসে রিকমা চালানো কষ্টকর হয়ে যায়।’
নগরের নবাবরোড ও মদিনামার্কেট এলাকায় দিনমজুরের ভিড় থাকে সকাল বেলা। তারা জানান, কাজের সন্ধানে ভোরে বের হতে হয়। এই সময়টা অত্যান্ত কষ্টের।
এদিকে, শীতের প্রকোপে বাড়ছে ঠাণ্ডাজনিত রোগ। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। চিকিৎসকরা জানান, শিশু ও বয়স্কদের মধ্যে নিউমোনিয়া, সর্দি-কাশি ও শ্বাসকষ্টজনিত সমস্যা বেড়েছে।
সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন বলেন, আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা আরও কমতে পারে।
সিলেট, শীত, প্রকোপ, দুর্ভোগ, সর্বনিম্ন তাপমাত্রা, ঠাণ্ডাজনিত রোগ,