দিরাইয়ে মদসহ আটক এক
অপরাধ-বিচার
প্রকাশঃ ৯ মে, ২০২৫ ৩:৫৫ অপরাহ্ন
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার গৌরীনগর এলাকা থেকে ২৮৮ বোতল ফেনসিডিলসহ একজন যুবককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
র্যাব সূত্রে জানা গেছে, এলিট ফোর্স হিসেবে র্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদক উদ্ধার, হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে কার্যকর ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি, সিলেট এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার (৮ মে) সকালে কোম্পানীগঞ্জ থানার গৌরীনগর এলাকায় অভিযান পরিচালনা করে ২৮৮ বোতল ফেনসিডিলসহ এক যুবককে গ্রেফতার করে। গ্রেফতারকৃত যুবকের নাম মামুন হোসেন, সে কোম্পানীগঞ্জ উপজেলার গৌরীনগর এলাকার ছমির উদ্দিনের ছেলে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ কেএম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তাকে ও জব্দকৃত আলামত কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেন, 'মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির বাস্তবায়নে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান চলমান থাকবে।'
ফেনসিডিল, র্যাব-৯, কোম্পানীগঞ্জ, গৌরীনগর, সিলেট,