০২ মে ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

বানিয়াচংয়ে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

প্রতিনিধি, বানিয়াচং, হবিগঞ্জ

প্রকাশঃ ১৪ ডিসেম্বর, ২০২৫ ১০:১৭ অপরাহ্ন


হবিগঞ্জের বানিয়াচং থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফ আহমেদের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় বানিয়াচং থানা কার্যালয়ে আয়োজিত এ সভায় সঞ্চালনা করেন সাব-ইন্সপেক্টর মো. আমিনুল ইসলাম।

 

মতবিনিময় সভায় নবাগত ওসি মোহাম্মদ শরীফ আহমেদ বলেন, বানিয়াচং একটি ঐতিহাসিক জনপদ। এ অঞ্চলের ঐতিহ্য ও সুনাম অক্ষুণ্ন রাখতে তিনি আন্তরিকভাবে কাজ করে যাবেন। মাদক, মদ, জুয়া, দাঙ্গাসহ সব ধরনের অপরাধ নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। পাশাপাশি থানাকে দালালমুক্ত রাখা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সাংবাদিকদের ইতিবাচক, বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

 

তিনি আরও বলেন, একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সহনশীল বানিয়াচং গড়ে তুলতে সাংবাদিকসহ উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।

 

সভায় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) কবির হোসেন, কাজী মুফতি আতাউর রহমান, বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি শিব্বির আহমদ আরজু, সাধারণ সম্পাদক সাহিদুর রহমান ও মো. আব্দাল মিয়া, সিনিয়র সহ-সভাপতি ইমতিয়াজ আহমেদ লিলু, সহ-সভাপতি মো. আব্দুল মালেক, সাবেক সভাপতি সর্দার আজিমুল হক স্বপন, এনটিভির বানিয়াচং প্রতিনিধি আক্তার হোসেন আল হাদি, বানিয়াচং মডেল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান, নির্বাহী সদস্য মো. নাসির উদ্দীন ও ইমরান আহমেদ চৌধুরী, সাব্বির আহমদ শিবলী নুমানীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং থানা পুলিশের কর্মকর্তারা।

 

এ সময় উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ বানিয়াচংয়ের আইনশৃঙ্খলা রক্ষা ও জনস্বার্থে গৃহীত সব ধরনের ইতিবাচক উদ্যোগে পুলিশের পাশে থেকে সহযোগিতা করার আশ্বাস দেন।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

হবিগঞ্জ, বানিয়াচং, মতবিনিময়, পুলিশ , সাংবাদিক

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ