জগন্নাথপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ১৪ ডিসেম্বর, ২০২৫ ৩:০০ অপরাহ্ন
জকিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা উপলক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) দিনব্যাপী অনুষ্ঠিত সভায় এখলাছুর রহমানকে সভাপতি, এনামুল হক মুন্নাকে সাধারণ সম্পাদক ও কে.এম মামুনুর রশীদকে কোষাধ্যক্ষ করে ১৯ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহসভাপতি নির্বাচিত হন শ্রীকান্ত পাল (দৈনিক সমকাল ও যুগভেরী), সহ-সভাপতি নির্বাচিত হন রিপন আহমদ (দৈনিক মানবজমিন ও শ্যামল সিলেট), যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ আলম লস্কর (দৈনিক সিলেটের মানচিত্র), সহ সাধারণ সম্পাদক সীমান্ত তরফদার মাসুদ (দৈনিক সংগ্রাম), প্রচার ও প্রকাশনা সম্পাদক ইউনুস আলী (দৈনিক সুরমা মেইল), দপ্তর ও পাঠাগার সম্পাদক ওমর ফারুক (দৈনিক সিলেট মিরর), তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাসুম খান (জকিগঞ্জ আইটিভি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু বক্কর ফয়ছল (সিলেট এক্সপ্রেস), নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আবুল খায়ের চৌধুরী (দৈনিক জনকণ্ঠ ও দৈনিক শ্যামল), রহমত আলী হেলালী (দৈনিক নয়াদিগন্ত ও দৈনিক জাগ্রত সিলেট), আল হাছিব তাপাদার (দৈনিক যুগান্তর ও দৈনিক সিলেটের ডাক), কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এমএ মালেক চৌধুরী (কলামিস্ট), এমএ খালিক তাপাদার (আমেরিকা প্রবাসী সাংবাদিক), অধ্যক্ষ এম আব্দুল্লাহ আল মামুন (দৈনিক কালেরকণ্ঠ ও দৈনিক সবুজ সিলেট), অপূর্ব পাল ( দৈনিক উত্তরপূর্ব) এবং আহমদুল হক চৌধুরী বেলাল (সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদ)।
এ সময় দৈনিক আধুনিক কাগজ, সিলেটভিউ২৪ডটকম ও সিলেট বাণীর প্রতিনিধিকে সর্বসম্মতিক্রমে জকিগঞ্জ প্রেসক্লাবের প্রাথমিক সদস্যপদ প্রদান করা হয়।
সিলেট, জকিগঞ্জ,.প্রেসক্লাব