জাফলংয়ের কূপ থেকে দেশীয় পিস্তলসহ আটক তিনজন
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৯ নভেম্বর, ২০২৫ ১২:১৬ অপরাহ্ন
সিলেট নগরের বাদামবাগিচায় কিশোর গ্যাংয়ের বিরোধে স্কুল ছাত্র শাহ মাহমুদ হাসান তপু (১৫) হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) রাতে নিহত তপুর মা সুফিয়া বেগম বাদী হয়ে মহানগরের বিমানবন্দর থানায় এ মামলা দায়ের করেন।
মামলায় প্রধান অভিযুক্ত মো. জাহিদ হাসানসহ তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞতনামা আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে।
এসব তথ্য জানিয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) সাইফুল ইসলাম বলেন, ‘মামলায় নাম উল্লেখ করা তিনজনকে আগেই আটক করেছে পুলিশ। তাদেরকে আজ আদালতে তোলা হবে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
এর আগে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে তাকে ছুরিকাঘাত করা হয়। শুক্রবার সকালে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
তপু এয়ারপোর্ট থানাধীন ইলাশকান্দি বাদামবাগিচার উদয়ন ৪০/২ আবাসিক এলাকার শাহ এনামুল হকের ছেলে ও খাসদবির উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। ৪ ভাই, ২ বোনের মধ্যে সবার ছোট তপু।
সিলেট, বাদামবাগিচা, স্কুল ছাত্র খুন, মামলা