সিলেট নগরীতে ৩২ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ১৮৪
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৭ নভেম্বর, ২০২৫ ৬:২৭ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুরে ৪২ বছরের দখলীয় মৌরসি মালিকানার জমি বেদখলের অভিযোগে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন অনুযায়ী মামলা করেছেন এক প্রবাসী।
বুধবার (২৬ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে যুক্তরাষ্ট্রপ্রবাসী মোহাম্মদ শাহনুর বকস পীর এ মামলা করেন। তিনি উপজেলার পাটলী ইউনিয়নের প্রভাকরপুর গ্রামের বাসিন্দা।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, হামিদপুর মৌজার জেএল নং–৫৫, আরএস খতিয়ান নং–১০১-এর ৭ শতক বসতভিটা জমি তাদের পরিবারের মৌরসি মালিকানা। গত বছরের ১০ আগস্ট মালিক যুক্তরাষ্ট্রে অবস্থান করার সময় স্থানীয় মোহাম্মদ আরজ খান, আরশ খান ও যুধিষ্ঠির চন্দ্র দাস ওই জমি জোরপূর্বক দখলে নেন।
এছাড়া নামজারি ২২৩ নং খতিয়ানের আরও ৩.৪৬ শতক জমি দখলে নেওয়ার চেষ্টা হয় বলেও অভিযোগে বলা হয়।
দেশে ফিরে তিনি গত ৫ নভেম্বর সুনামগঞ্জ লিগ্যাল এইড অফিসে লিখিত অভিযোগ করেন। এরপর ২৩ নভেম্বর চিফ লিগ্যাল এইড অফিসার ও যুগ্ম জেলা ও দায়রা জজ সোলায়মান কবীর উভয়পক্ষকে নিয়ে আপস মীমাংসার উদ্যোগ নেন। তবে অভিযুক্ত পক্ষ সহযোগিতা না করায় মামলা করার পরামর্শ দেন তিনি।
প্রবাসী শাহনুর বকস পীর বলেন, ‘নতুন ভুমি আইন ভুমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের ৭ও ৮ ধারায় আমি মামলা দায়ের করেছি। আশা করছি আমার অভিযোগ আমলে নিয়ে জবরদখল থেকে আমার ভুমি উদ্ধার করে বুঝিয়ে দেয়া হবে। আমি ন্যায় বিচারের প্রত্যাশায় আছি।’
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ বলেন, ‘নতুন ভুমি আইনে প্রবাসীর আবেদন গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে দ্রুত আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।’
উল্লেখ্য, ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর নতুন ভুমি আইন ভুমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের গেজেট প্রকাশ করা হয়। বর্তমান সরকার এ গেজেটের আলকে বিধিমালা প্রনয়ন করে ৯০ দিনের মধ্যে অভিযোগের বিষয় নিস্পত্তির বিধান রাখে।
জগন্নাথপুর জমি বিরোধ, সুনামগঞ্জ ভূমি মামলা, প্রবাসীর জমি বেদখল, ভূমি অপরাধ প্রতিরোধ আইন, জগন্নাথপুর সংবাদ