১৭ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / মামলা

সিলেটে গভীর রাতে অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৬ নভেম্বর, ২০২৫ ৮:১৮ অপরাহ্ন

ছবিঃ ফাইল ছবি

সিলেটের শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রোববার (১৬ নভেম্বর) অ্যাম্বুলেন্স চালক আব্দুল কাদির লিটন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

 

মামলায় অজ্ঞাতনামা ৫ জনসহ আরও অনেককে আসামি করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম সিলেট ভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

 

তিনি বলেন, শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগের ঘটনায় চালক বাদি হয়ে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেছেন। অগ্নিসংযোগের সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।

 

এর আগে শনিবার (১৫ নভেম্বর) রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এতে অ্যাম্বুলেন্সটি পুড়ে ছাই হয়ে যায়। এর প্রেক্ষিতে আজ অ্যাম্বুলেন্সচালক আব্দুল কাদির লিটন বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন। 

 

অন্যদিকে একইরাত ৩টা ৪৮ মিনিটের দিকে কুমারগাঁও বাসস্ট্যান্ডে থাকা আরও একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সিলেট অ্যাম্বুলেন্স অগ্নিকাণ্ড, শহীদ শামসুদ্দিন হাসপাতাল, অগ্নিসংযোগ মামলা, সিলেট পুলিশ অভিযান, কুমারগাঁও বাসস্ট্যান্ড আগুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ