প্রধানমন্ত্রীর সফর ঘিরে সিলেটে উৎসবের আমেজ
দৈনন্দিন
প্রকাশঃ ৮ নভেম্বর, ২০২৫ ৪:৩৬ অপরাহ্ন
সিলেট শহরকে পরিচ্ছন্ন ও সুন্দর করে গড়ে তুলতে আবারও ঝাড়ু হাতে নেমেছেন জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম।
শনিবার (৮ নভেম্বর) সকালে ‘পর্যটন তারুণ্য উৎসব’ উপলক্ষে নগরের পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে নিজ হাতে ময়লা পরিষ্কার করতে দেখা যায় তাঁকে।
ডিসি সারওয়ার আলম বলেন, এই শহর আমাদের সবার। পরিচ্ছন্নতা শুরু হোক নিজের কাছ থেকেই। পরিচ্ছন্ন ও সুন্দর সিলেট গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার।
পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেয় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, সিলেট সাইকেলিং কমিউনিটি, ভলান্টিয়ার অব বাংলাদেশ, বিডি ক্লিন বাংলাদেশ এবং বিভিন্ন স্কুল–কলেজের শিক্ষার্থীরা।
ডিসি সারওয়ার, আলম, পর্যটন, তারুণ্য উৎসব, সিলেট