জুলাই গণ-অভ্যুত্থানে আহত না হয়েও ‘জুলাই যোদ্ধা’ হিসেবে তালিকাভুক্ত হওয়া ১২৮ জনের গেজেট বাতিল করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এর মধ্যে সুনামগঞ্জ জেলার পাঁচজনের নামও রয়েছে।


তারা হলেন- মো. রুহুল আমিন, শ্রেণী-গ, গেজেট নম্বর-৪৪৫, মোফাজ্জল হোসেন, শ্রেণী-গ, গেজেট নম্বর-৪৯১, মো. আফতাব উদ্দিন, শ্রেণী-গ, গেজেট নম্বর-৫৭১, আল-হেলাল মো. ইকবাল মাহমুদ, শ্রেণী-গ, গেজেট নম্বর-৫৮৫ ও মো. মোবারক হোসেন, শ্রেণী-গ, গেজেট নম্বর-৬০১।

এর আগে বুধবার (২৯ অক্টোবর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রামসহ আট বিভাগের ১২৮ জনের জুলাই যোদ্ধা গেজেট বাতিল করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা কমিটির যাচাই-বাছাইয়ে দেখা গেছে-এদের মধ্যে কেউ কেউ জুলাই আন্দোলনে আহত হননি কিংবা আন্দোলনে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ছিলেন না। আবার কিছু নামের ক্ষেত্রে দ্বৈত গেজেট প্রকাশিত হয়েছে।


মন্ত্রণালয় জানিয়েছে, আহত না হয়েও কিংবা আন্দোলনে অংশগ্রহণ না করেও যারা প্রতারণার মাধ্যমে জুলাই যোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হয়েছেন, এবং যারা এ কাজে সহযোগিতা করেছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


উল্লেখ্য, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যাচাই-বাছাই শেষে সারাদেশে ২৩ জনের গেজেট দ্বৈততার কারণে এবং ১০৫ জনের গেজেট আহত না হওয়া ও সম্পৃক্ত না থাকার কারণে বাতিল করা হয়েছে।


শেয়ার করুনঃ

সংগ্রাম-স্বাধীনতা থেকে আরো পড়ুন

জুলাই যোদ্ধা, তালিকা, সুনামগঞ্জ, গেজেট, বাতিল