সিলেটে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
দৈনন্দিন
প্রকাশঃ ৩০ এপ্রিল, ২০২৫ ৪:১১ অপরাহ্ন
সিলেট নগরীতে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে এক গৃহবধু। গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসারত অবস্থায় রাত ৮টার দিকে তিনি মারা যান এ গৃহবধু।
ঐ গৃহবধুর নাম তিশা আক্তার (২৭), তিনি শিবগঞ্জ লামাপাড়া এলাকার বা আব্দুল মোমিনের স্ত্রী।
বুধবার (৩০ এপ্রিল) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ।
তিনি বলেন, খবর পেয়ে শাহপরাণ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।