২৩ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / গ্রামবাংলা

জগন্নাথপুরে বেড়িবাঁধে ফাঁটল, জনমনে আতঙ্ক

প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ২৯ এপ্রিল, ২০২৫ ৭:৩২ অপরাহ্ন


সুনামগঞ্জের জগন্নাথপুরে নলজুর নদীর স্লুইসগেট সংলগ্ন বেড়িবাঁধে ফাঁটল দেখা দিয়েছে। এতে পৌরসভার ৭নং ওয়ার্ডসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে হঠাৎ নলজুর নদীর স্লুইসগেট সংলগ্ন বেড়িবাঁধে ফাঁটল দেখা দিলে এলাকাবাসীর মাঝে চরম উদ্বেগ দেখা দেয়। 

স্থানীয়রা জানান, আজ দুপুরে হঠাৎ করে নলজুর নদীর বেড়িবাঁধে ফাটল ও ধস দেখা দিলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তারা নিজেরাই বাঁধ মেরামতের কাজ শুরু করেন। খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ডের একটি দল ঘটনাস্থলে আসে এবং দ্রুত মেরামতের কাজ শুরু করে।

দীর্ঘদিন যাবৎ বাঁধটি দুর্বল অবস্থায় রয়েছে অভিযোগ করে তারা আরও জানান, এ বিষয়ে অনেকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালেও কোনো ব্যবস্থা নেয়নি তারা।

জগন্নাথপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী সবুজ চন্দ জানান, পৌরসভার ৬নং ওয়ার্ডের পিংলার হাওর বেড়িবাঁধ (আলিয়াবাদ) এবং নলজুর নদীর স্লুইসগেট সংলগ্ন বেড়িবাঁধের জন্য মোট ৬ লাখ ৫৮ হাজার টাকা বরাদ্দ রয়েছে। বাঁধটি ফাটলের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা দ্রুত মেরামতের কাজ শুরু করেছেন। 

এ দিকে, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকত উল্লাহ। এ সময় বাধঁটি দ্রুত মেরামতের জন্য নির্দেশনাও দেন তিনি। 



শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

জগন্নাথপুর, বেড়িবাঁধে ফাঁটল, নলজুর নদী

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ