দিরাইয়ে মদসহ আটক এক
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৮ এপ্রিল, ২০২৫ ৬:৪৫ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুরে ২৫ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৭ এপ্রিল) রাতে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃত গোলাম রব্বানী (৫০) একই গ্রামের মৃত নাইব আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সূত্রের ভিত্তিতে রোববার রাতে ইসলামপুর গ্রামে অভিযান চালিয়ে গোলাম রব্বানীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৭ হাজার ৫০০ টাকা মূল্যের ২৫ ইয়াবা উদ্ধার করা হয়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, 'আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জগন্নাথপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে আসামিকে সুনামগঞ্জে আদালতে প্রেরণ করা হয়েছে।'
মাদক, গ্রেপ্তার, জগন্নাথপুর