প্রধানমন্ত্রীর সফর ঘিরে সিলেটে উৎসবের আমেজ
দৈনন্দিন
প্রকাশঃ ১ সেপ্টেম্বর, ২০২৫ ১:৫১ অপরাহ্ন
অসহনীয় তাপদাহে পুড়ছে সিলেট। সোমবার (১ সেপ্টেম্বর) সকাল থেকেই তীব্র গরমে অতীষ্ট জনজীবন। দুপুর ১২টায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে সিলেট আবহাওয়া অফিস।
তবে আজ তাপমাত্রা তীব্র থাকলেও আগামীকাল মঙ্গলবার ও পরদিন বুধবার বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। সোমবার (১ সেপ্টে.) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে, তীব্র তাপদাহের কারণে অতীষ্ট হয়ে পড়েছে জনজীবন। সকাল থেকে বাড়তে শুরু করে তাপমাত্রা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম আরও তীব্র হতে থাকে। তীব্র গরমের কারণে বিপাকে পড়েছেন শ্রমজীবি মানুষ। রিকশা-ভ্যানচালকরা গাছ বা ভবনের ছায়াতলে আশ্রয় নিতে দেখা গেছে।
সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন বলেন, আজকের তাপমাত্রা একটু বেশি। কারণ সাগরে প্রচুর মেঘ রয়েছে। অবশ্য আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।