২৩ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / গ্রামবাংলা

গোলাপগঞ্জে হাওরে অভিযানে ২৬ চায়না জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

প্রতিনিধি, গোলাপগঞ্জ, সিলেট

প্রকাশঃ ৩১ আগস্ট, ২০২৫ ৯:৪৫ অপরাহ্ন


সিলেটের গোলাপগঞ্জে হাওরে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এ সময় ২৬টি চায়না দোয়ারি বা রিং জাল জব্দ করে জালগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

 

রোববার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের ধামড়ির হাওরে এ অভিযান পরিচালনা করা হয়। 

 

উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসের যৌথ অভিযানে নেতৃত্বদেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলটন চন্দ্র পাল। এসময় পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।

 

জানা যায়, দেশিও প্রজাতির মাছ রক্ষায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা-১৯৮৫ এর আওতায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ২৬টি চায়না দোয়ারি জাল জব্দ করে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। 

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘জনস্বার্থে দেশিও প্রজাতির মাছের সুরক্ষা এবং মৎস্য সম্পদ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।’


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

ভ্রাম্যমান আদালত, গোলাপগাঞ্জ, জাল, মৎস্য আইন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ