১৬ ফেব্রুয়ারি ২০২৬

সংগ্রাম-স্বাধীনতা / মুক্তিযুদ্ধ

শ্রীরামসি গণহত্যা দিবস আজ

প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ৩১ আগস্ট, ২০২৫ ১২:৩৮ অপরাহ্ন


শ্রীরামসি আঞ্চলিক গণহত্যা দিবস আজ। ১৯৭১ সালের আজকের এই দিনে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসি গ্রামে পাকবাহিনী গণহত্যা চালায়। সেদিন ১২৬ জন লোককে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়। 

 

এরপর থেকেই প্রতিবছর এই দিনটি আঞ্চলিক গণহত্যা দিবস হিসেবে পালন করা হয়। প্রতিবছরের ন্যায় এবারও দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে শ্রীরামসি ‘শহিদ স্মৃতি সংসদ’ এর উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠান কর্মসূচির আয়োজন করা হয়েছে।

 

সংগঠনের সভাপতি মুনতাকীন হোসেন জানান, দিবসটি উপলক্ষে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তাঁদের স্মরণে মিলাদ মাহফিল, আলোচনা সভা ও মেধা নির্বাচনী প্রতিযোগিতার সনদ এবং পুরস্কার বিতরণের আয়োজন করা হয়েছে।

 

উল্লেখ্য, ১৯৭১ সালের ৩১শে আগস্ট সকাল ১০টার দিকে পাকহানাদার বাহিনী ৭/৮টি নৌকাযোগে শ্রীরামসি বাজারে আসে। পরে স্থানীয় রাজাকারদের মাধ্যমে গ্রামবাসীকে শ্রীরামসি হাইস্কুল মাঠে শান্তি রক্ষা কমিটির সভায় উপস্থিত করা হয়। শান্তির আশায় গ্রামের লোকজন সে দিন স্কুল মাঠে সমবেত হয়। যারা আসতে দেরী করেন, তাদেরকেও ডেকে আনা হয়। এরপর পাকসেনারা ১০/১২ জন করে বিদ্যালয়ের কক্ষে ডেকে নিয়ে হাত-পা বেঁধে লাইন ধরিয়ে নির্বিচারে গুলি করে হত্যা করে। সেদিন পাক হানাদার বাহিনী নির্মমভাবে ১২৬ জন লোককে এখানে হত্যা করে।


শেয়ার করুনঃ

সংগ্রাম-স্বাধীনতা থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ