১০ জুন ২০২৬

অপরাধ-বিচার / মামলা

এবার জাফলংয়ে পাথর লুটের ঘটনায় মামলা, আসামী দেড়শ'

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৯ আগস্ট, ২০২৫ ১:২৪ অপরাহ্ন


সিলেটের গোয়াইনঘাট উপজেলায় প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) জাফলংয়ে পাথর লুটপাটের ঘটনায় অবশেষে মামলা দায়ের হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) রাতে ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোনায়েম হোসেন বাদি হয়ে গোয়াইনঘাট থানায় মামলাটি দায়ের করেন বলে জানিয়েছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমদ।

মামলায় কারো নামোল্লেখ না করে অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জনকে আসামী করা হয়েছে বলে জানান ওসি তোফায়েল।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৭, ৮ ও ৯ আগস্ট গভীর রাত ১টা থেকে ৪টা পর্যন্ত বৃষ্টির মধ্যে জাফলংয়ের ইসিএভুক্ত এলাকা থেকে অন্তত ৪০ হাজার ঘনফুট পাথর লুটপাট হয়েছে। 

তবে এখন পর্যন্ত এ মামলায় কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন ওসি তোফায়েল।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সিলেট, জাফলং, গোয়াইনঘাট, পাথর লুট, মামলা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ