১০ জুন ২০২৬

অপরাধ-বিচার / মামলা

জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ভেন্যু নিয়ে দ্বন্দ্ব

ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় মামলা, আটক ৮

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৭ আগস্ট, ২০২৫ ৫:৪৬ অপরাহ্ন


ফুটবল টুর্নামেন্টের ভেন্যু নিয়ে দ্বন্দ্বে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় শাহপরান থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ১৩ জন নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। পুলিশ এ ঘটনায় এখন পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করেছে।

আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তানভীর আহমেদ ফাহিম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) মো. শাহরিয়ার আলম জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে বুধবার (৬ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে নগরীর বালুচর নয়াবাজার এলাকায় অবস্থিত একটি ইনডোর ফুটসাল মাঠে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট চলাকালে ২০ থেকে ২৫ জন যুবক অতর্কিতে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। শিক্ষার্থীদের অভিযোগ, হামলাকারীরা এসময় ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকে। সংঘর্ষে অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হন। আহতদের মধ্যে অনেককে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সিলেট, ইঞ্জিনিয়ারিং কলেজ, সংঘর্ষ, বালুচর, মামলা, আটক

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ