প্রধানমন্ত্রীর সফর ঘিরে সিলেটে উৎসবের আমেজ
দৈনন্দিন
প্রকাশঃ ৫ আগস্ট, ২০২৫ ৩:৪২ অপরাহ্ন
সিলেটে জুলাই গণঅভ্যুত্থানের শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে জেলা প্রশাসনের সম্মিলন অনুষ্ঠান থেকে এক জুলাই যোদ্ধাকে মারধর করে বের করে দেয়া হয়েছে।
আহত জুলাই যোদ্ধা সেলিম আহমদের অভিযোগ, একজন শহীদের ভাইয়ের সাথে কথাকাটাকাটির জের ধরে তাকে মারধর করে বের করে দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার (৫ আগস্ট) সিলেট জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে সকালে শুরু হওয়া এ অনুষ্ঠানে সিলেটের বিভাগীয় কমিশনারসহ প্রশাসন ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে ধর্মগ্রন্থ পাঠ, জাতীয় সংগীত পরিবেশন ও এক মিনিট নীরবতা পালনের পর বক্তব্য দেন আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা।
বক্তব্যের এক পর্যায়ে একজন জুলাই যোদ্ধা পুলিশের হামলার বিষয়সহ বিভিন্ন প্রসঙ্গে বক্তব্য দেন। তখন পাশে থাকা জুলাই যোদ্ধা সেলিম এ বিষয়ে প্রশ্ন তুললে তাদের মধ্যে কথাকাটাকাটি হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
এক পর্যায়ে আরো কয়েকজন জুলাইযোদ্ধা মিলে সেলিমকে মারধর করে টেনে হিচরে শিল্পকলা একাডেমি থেকে বের করে দেয়া হয়।
সেলিম আহমদ সিলেট ভয়েসকে বলেন, একজন শহীদের ভাই পুলিশের সাথে, সেনাবাহিনীর সাথে তার সমস্যার কথা বললে আমি বলি যে শুধু উনার সাথেই কেনো এমন হচ্ছে, অন্যদের সাথে তো হচ্ছে না। তখন তিনিসহ আরো কয়েকজন আমার সাথে কথাকাটাকাটিতে জড়িয়ে পরে। পরে তারা আমাকে মারধর করে বের করে দেয়।
সিলেট, জুলাই অভ্যুত্থান, ছাত্রজনতার গণঅভ্যুত্থান, মারধর