১৬ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / অপরাধ

শান্তিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিনিধি, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ

প্রকাশঃ ২৫ এপ্রিল, ২০২৫ ৭:৩০ অপরাহ্ন

ছবিঃ ফাইল ছবি

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার কামরূপদলং গ্রামে রিমা আক্তার (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (২৫ এপ্রিল) ভোরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রিমা একই গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, রাত ২টা থেকে ভোর ৫টার মধ্যে কোনো এক সময়ে নিজ শয়নকক্ষে বাঁশের তীরের সঙ্গে উড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি। ঘটনার খবর পেয়ে শান্তিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নোবেল সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকরাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, শান্তিগঞ্জ, গৃহবধূর আত্মহত্যা, রিমা আক্তার, ঝুলন্ত মরদেহ, কামরূপদলং গ্রাম, শান্তিগঞ্জ থানা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ