মুক্তিযোদ্ধা খালেদা জিয়া
সংগ্রাম-স্বাধীনতা
প্রকাশঃ ২৭ জুলাই, ২০২৫ ১২:৪৮ অপরাহ্ন
২৭ জুলাই, ২০২৭। কোটা সংস্কার আন্দোলন দমাতে সমন্বয়কদের গ্রেপ্তার ও ব্যাপক ধরপাকড়ের ফলে দেশজুড়ে পরিস্থিতি ছিল স্থবির। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র থেকে কোন নির্দেশনা না থাকায় সারাদিন স্তব্ধতার মধ্য দিয়ে যায় সিলেট।
তবে এদিন সন্ধ্যায় ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে আসেন সমন্বয়ক আব্দুল হান্নান মাসঊদ। তিনি পরদিন ২৮ জুলাই স্কুল-কলেজ ও স্থানীয় ইউনিটে হেলথ ফোর্স গঠন করে আহত-নিহতদের তালিকা তৈরি, পরিবারকে সহায়তা ও দেশের দেয়ালে গ্রাফিতি ও দেয়াল লিখন কর্মসূচির ঘোষণা দেন।
মাসউদ বলেন, আমরা তিনটি বিষয় স্পষ্ট করছি। এর আগে ২০১৮ সালে কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির পর সেটি ৬ বছরও টিকেনি। তাই পরিপত্র পরিপত্র খেলা বন্ধ করে স্টেকহোল্ডারদের বিশেষ করে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে একটি স্বাধীন স্থায়ী কমিশন গঠন ও কমিশনের সুপারিশ অনুযায়ী আইন পাস করতে হবে। পুলিশ কনস্টেবল থেকে মন্ত্রী; যতজন শিক্ষার্থী হত্যার সঙ্গে জড়িত তাদের অব্যাহতি দিয়ে আইনের আওতায় আনতে হবে। যতজন শিক্ষার্থীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে তাদের মামলা প্রত্যাহার করে গুম ও আটককৃত শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার মধ্যে মুক্তি দিতে হবে।
২৪ ঘণ্টার মধ্যে যদি দাবি মেনে নেওয়া না হয়, তাহলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যাব। প্রয়োজনে আবার মাঠে নামব। আল্টিমেটামের নির্দিষ্ট সময়সীমার মধ্যে সরকার দাবি মেনে না নিলে রোববার (২৮ জুলাই) সন্ধ্যায় আমরা নতুন কর্মসূচি ঘোষণা করব, বলেন তিনি।
এদিন জানা যায় মৌলভীবাজারে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পুলিশ পাঁচটি মামলা দায়ের করেছে যাতে আসামী করা হয়েছে ৩০৫ জনকে, যাদের বেশিরভাগই শিক্ষার্থী, বিএনপি, জামায়াত ও শিবিরকর্মী।
এ সময়ের মধ্যে জামায়াতের মৌলভীবাজার জেলা আমির ইঞ্জিনিয়ার সাহেদ আলীসহ অন্তত ১৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। সিলেটেও ব্লকরেইড দিয়ে ব্যাপক গ্রেপ্তার অভিযান চালায় পুলিশ।