১৫ জুন ২০২৬

সংগ্রাম-স্বাধীনতা

ফিরে দেখা জুলাই অভ্যুত্থান

২৪ জুলাই: ইন্টারনেট ফিরলে ফিরে কর্মচাঞ্চল্য, মানুষের মনে তখনও আতঙ্ক

বিশেষ প্রতিবেদক

প্রকাশঃ ২৪ জুলাই, ২০২৫ ১২:৩৭ অপরাহ্ন


২৪ জুলাই, ২০২৫। টানা ছয়দিন ইন্টারনেট বন্ধ ও কারফিউয়ের প্রভাবে কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী স্থবিরতা শেষে ধীরে ধীরে কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করে।

এদিন সিলেটসহ দেশব্যাপী সবাই গত ছয়দিনের ভয়াবহ ও থমথমে পরিস্থিতির মুহূর্ত ও ঘটনাগুলো নিয়ে আলোচনা চলতে থাকে মুখে মুখে।

এই ছয়দিনে সিলেটে ১০টি মামলা দায়ের করা হয় বলে জানায় সিলেট মেট্রোপলিটন পুলিশ। এসকল মামলায় প্রায় আড়াইশজনের নামোল্লেখ করে আসামী করা হয় এবং অজ্ঞাত আসামী করা হয় ১৬ হাজার জনকে।

এছাড়াও এই কয়দিনে সিলেটে শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। যার মধ্যে রয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাকর্মীরা।


এসকল মামলার বেশিরভাগই পুলিশ অ্যাসল্ট, সরকারি কাজে বাঁধা, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা হয়। এর মধ্যে একটি মামলা কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা দায়ের করেন, বাকি সকল মামলায় বাদি ছিল পুলিশ।

এদিকে ছাত্রদের চারদফা দাবি পুরণে সরকারকে আরো দুইদিনের সময় বেঁধে দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। প্ল্যাটফর্মটির সমন্বয়ক নাহিদ ইসলাম তার উপর সরকারি নির্যাতনের চিত্রও তুলে ধরেন।


শেয়ার করুনঃ

সংগ্রাম-স্বাধীনতা থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ