হবিগঞ্জে এনসিপি-ছাত্রদলের দফায় দফায় সংঘর্ষ, পাটওয়ারী-সারজিসসহ কয়েকজন আহত
দৈনন্দিন
প্রকাশঃ ১৯ জুন, ২০২৫ ২:০০ অপরাহ্ন
‘স্বপ্নের ডানায় ভর করি, শিশুশ্রমের শৃঙ্খল ছিঁড়ি—এগিয়ে চলি দৃপ্ত পায়ে, আশার আগুন বুকে জ্বালি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাটে পালিত হয়েছে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৯ জুন) সকালে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোয়াইনঘাট এপি’র আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় সকালে একটি র্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী। তিনি বলেন, ‘আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই তাদের শিশুশ্রমে না ঠেলে বিদ্যালয়মুখী করতে হবে। সরকার শিক্ষাবৃত্তি ও নানা উপকরণ বিনামূল্যে দিচ্ছে—তাই শিশুদের পড়াশোনার পথ সহজ হয়েছে। কোনো শিশুকে জোর করে কাজে পাঠানো যাবে না, এটা আইনত দণ্ডনীয় অপরাধ।’
সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট এপি’র ম্যানেজার শেলি তেরেজা কস্তা এবং সঞ্চালনায় ছিলেন শিশু সুরক্ষা কর্মকর্তা দিপঙ্কর জেত্রা। স্বাগত বক্তব্য দেন প্রোগ্রাম অফিসার ঝলমল মারিয়া।
বিশেষ অতিথির বক্তব্য দেন গোয়াইনঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. জিল্লুর রহমান, আলীরগ্রাম গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি ও শিক্ষক নূরুল হুদা, সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মিনহাজ মির্জা, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক তানজিল হোসেন, লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের সচিব বিশ্বজিৎ বিশ্বাস প্রমুখ।
আলোচনা সভা শেষে ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে বিভিন্ন বাজারে শিশুশ্রমে নিযুক্ত থাকা এবং পুনরায় স্কুলে ফিরতে ইচ্ছুক এমন ১০টি শিশুর পরিবারকে ১৮ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়। তারা ইতিমধ্যেই বিদ্যালয়ে ফিরেছে বলে সভায় জানানো হয়।
সভায় বক্তারা শিশুশ্রম প্রতিরোধে পরিবার, সমাজ, প্রশাসন ও উন্নয়ন সংস্থার সম্মিলিত উদ্যোগকে সময়ের দাবি বলে উল্লেখ করেন।
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস ২০২৫, গোয়াইনঘাট শিশু অধিকার, সিলেটে শিশুশ্রম বিরোধী র্যালি