সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে
নির্বাচন
প্রকাশঃ ১৪ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:৫৪ পূর্বাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) ৭ প্রার্থীর মধ্যে ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
জামানত হারানো প্রার্থীরা হলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী শাহীনূর পাশা চৌধুরী (রিকশা), আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রার্থী সৈয়দ তালহা আলম (ঈগল), খেলাফত মজলিসের প্রার্থী শেখ মুশতাক আহমদ (দেওয়াল ঘড়ি), স্বতন্ত্র প্রার্থী মাহফুজুর রহমান খালেদ (টেবিল ঘড়ি) ও হোসাইন আহমেদ (ফুটবল)।
নির্বাচনী আইন অনুযায়ী কোনো প্রার্থী মোট ভোটের এক-অষ্টমাংশ অর্থাৎ ৮ ভাগের ১ ভাগের কম ভোট পেলে ওই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে। তফসিল অনুযায়ী মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনের পর কারো প্রত্যাহার গ্রহণযোগ্য নয়।
জেলা রিটার্নিং কর্মকর্তার অফিস সুত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৩ হাজার ১৬ জন। ভোট প্রয়োগ করেছেন ১ লাখ ৬৪ হাজার ৩৯২ জন ভোটার। এর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী কয়ছর আহমেদ ধানের শীষ প্রতীকে ৯৭ হাজার ৩১৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী হিসেবে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন তালা প্রতিকে ভোট পেয়েছেন ৪২ হাজার ২২৬ ভোট।
অপর ৫ প্রার্থীর মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী শাহীনূর পাশা চৌধুরী রিকশা প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ২০৩ ভোট, আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রার্থী সৈয়দ তালহা আলম ঈগল প্রতিকে পেয়েছেন ৪ হাজার ৯৩৭ ভোট, খেলাফত মজলিসের প্রার্থী শেখ মুশতাক আহমদ দেওয়াল ঘড়ি প্রতিকে পেয়েছেন ৮৫৭ ভোট, স্বতন্ত্র প্রার্থী মাহফুজুর রহমান খালেদ টেবিল ঘড়ি প্রতিকে পেয়েছেন ২৩৭ ভোট এবং আরেক স্বতন্ত্র প্রার্থী হোসাইন আহমদ ফুটবল প্রতিকে পেয়েছেন ১৭৭ ভোট।
পরাজিত প্রার্থীদের মধ্যে শুধুমাত্র স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন ছাড়া অপর ৫ প্রার্থী মোট ভোটের এক-অষ্টমাংশের কম অর্থাৎ ২০ হাজার ৫৪৯ ভোটের কম পাওয়ায় জামানত হারান।
সুনামগঞ্জ-৩ আসন, জামানত বাজেয়াপ্ত