সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে
নির্বাচন
প্রকাশঃ ১৩ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:১৯ অপরাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগে সর্বোচ্চ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো: মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।
বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে এই আসনে হাজী মুজিব তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাথে ১ লক্ষ ২০ হাজার ৬৭৩ ভোটের ব্যবধানে বিজয়ী হন। যা সিলেট বিভাগে ১৯টি আসনে ভোটের সর্বাধিক ব্যবধান।
পোস্টাল ভোটসহ তিনি ১ লাখ ৭০ হাজার ৮৭৭ ভোট পেয়েছেন। তার নিকটতম ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত ও বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মাওলানা নূরে আলম হামিদী রিকশা প্রতীকে ভোট পেয়েছেন ৫০ হাজার ২০৪ ভোট।
ভোটে নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় মুজিবুর রহমান চৌধুরী বলেন, ‘এ বিজয় এলাকার মানুষের। এলাকার মানুষের ভালোবাসার জন্য তিনি তাদের কাছে ঋণী হয়ে থাকবেন। এ এলাকার মানুষ যেভাবে ধানের শীষকে মূল্যায়ন করেছেন, এখন আমার কাজ হলো এর প্রতিদান দেয়া।’
মৌলভীবাজার, শ্রীমঙ্গল, কমলগঞ্জ, হাজী মুজিব