সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে
নির্বাচন
প্রকাশঃ ১৩ ফেব্রুয়ারী, ২০২৬ ৫:০৪ অপরাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণার পর সিলেটে দেখা গেল ভিন্ন এক রাজনৈতিক চিত্র। ভোটের লড়াই শেষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় গিয়ে একে অপরকে শুভেচ্ছা বিনিময় করেছেন, কোলাকুলি করেছেন, মিষ্টিমুখ করিয়েছেন। স্থানীয়রা একে রাজনৈতিক সম্প্রীতির ইতিবাচক উদাহরণ হিসেবে দেখছেন।
শুক্রবার জুম্মার নামাজ পর সিলেট-১ (সিটি করপোরেশন–সদর উপজেলা) আসনের পরাজিত প্রার্থী জামায়াতের মাওলানা হাবিবুর রহমানের বাসায় যান বিজয়ী প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদীর।
দুপুরে সিলেট মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে সঙ্গে নিয়ে হাবিবুর রহমানের বাসায় পৌঁছান তিনি। এসময় বাসার নিচে নেমে মুক্তাদীরকে স্বাগত জানান হাবিবুর রহমান।
সাক্ষাতের শুরুতেই দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী কোলাকুলি করেন। পরে বাসার ভেতরে ফুল দিয়ে অভিনন্দন জানান হাবিবুর রহমান এবং একে অপরকে মিষ্টিমুখ করান। এছাড়া মুক্তাদীরের জন্য দোয়া করেন হাবিবুর রহমান; উপস্থিত নেতাকর্মীরাও তাতে অংশ নেন।
হাবিবুর রহমান বলেন, সিলেট সম্প্রীতির শহর। এখানে সবাই মিলেমিশে বসবাস করে। নির্বাচনী প্রচারণাতেও তিনি ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত ছিলেন বলে উল্লেখ করেন। তিনি আশা প্রকাশ করেন, বিজয়ী প্রার্থী সিলেটের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।
খন্দকার মুক্তাদীর বলেন, রাজনৈতিক মতভেদ থাকলেও সিলেট ও দেশের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
সিলেট, নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, খন্দকার মুক্তাদির, হাবিবুর রহমান