১৭ এপ্রিল ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

জুমার নামাজের পর ভোটারদের কৃতজ্ঞতা জানালেন কামরুজ্জামান কামরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৩ ফেব্রুয়ারী, ২০২৬ ৪:০৫ অপরাহ্ন


সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ–ধর্মপাশা–মধ্যনগর–তাহিরপুর) আসনে বিজয়ের পর শুক্রবার জুমার নামাজ শেষে এক প্রতিক্রিয়ায় ভোটারদের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুল।

তিনি বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম, আদাব। প্রিয় সুনামগঞ্জ-১ আসনের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব শ্রেণি-পেশা ও দলমতের মানুষ আমাকে সৎভাবে ভালোবাসা দেখিয়েছেন, ভোট দিয়েছেন। আমি আপনাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।

কামরুল জানান, জরুরি একটি কাজে তিনি ঢাকায় যাচ্ছেন। তবে যত দ্রুত সম্ভব তিনি আবার এলাকায় ফিরে এসে জনগণের সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি বলেন, “আমি আগেও বলেছি, এখনও বলছি আমাদের এই জামালগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগর ও তাহিরপুরের জনগণই আমার অভিভাবক। এমপির মালিক হচ্ছেন জনগণ। আমি আপনাদের কামরুল, আপনাদের সন্তান। সারাজীবন আপনাদের অভিভাবক মেনে পাশে নিয়েই কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, ঢাকায় প্রয়োজনীয় কাজ শেষ করেই তিনি নির্বাচনী এলাকার মানুষের সঙ্গে দেখা করবেন এবং উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবেন।

প্রসঙ্গত, ঘোষিত ফলাফলে সুনামগঞ্জ-১ আসনে বিএনপির কামরুজ্জামান কামরুল ১ লাখ ৬১ হাজার ৭৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের তোফায়েল আহমদ খান পেয়েছেন ৯২ হাজার ৯৬৬ ভোট।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, জাতীয় সংসদ নির্বাচন, কামরুজ্জামান কামরুল

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ