সংরক্ষিত নারী আসনে সিলেটে বিএনপির ৮ নেত্রীর দৌড়ঝাঁপ
নির্বাচন
প্রকাশঃ ১২ ফেব্রুয়ারী, ২০২৬ ৩:২৪ অপরাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দুপুর আড়াইটা পর্যন্ত সুনামগঞ্জের ৫টি আসনে গড়ে প্রায় ৩৯ শতাংশ ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সুনামগঞ্জের জেলা রিটার্নিং কর্মকর্তা ও ডেপুটি কমিশনার (ডিসি) ইলিয়াস মিয়া সিলেট ভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকে দুপুর ২টা পর্যন্ত জেলার ৫টি আসনের ৭২০টি কেন্দ্রে ৩৯ শতাংশের ওপরে ভোট পড়েছে।
সিলেট ভয়েসকে ইলিয়াস মিয়া বলেন, ‘ভোটগ্রহণ শুরু থেকে দুপুর আড়াইটাড় সর্বশেষ আপডেট অনুযায়ী কেন্দ্রগুলোতে ৩৯ শতাংশের বেশি ভোট কাস্ট হয়েছে। কোথাও বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।’
সুনামগঞ্জ জেলায় মোট ভোটার ২০ লাখ ৮০ হাজার ২৩৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১০ লাখ ৬০ হাজার ৫৪ জন, নারী ভোটার রয়েছেন ১০ লাখ ২০ হাজার ১৪৯জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৬জন। এ জেলায় মোট ভোট কেন্দ্র রয়েছে ৭২০টি।
সুনামগঞ্জ, নির্বাচন, গণভোট