১৭ এপ্রিল ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

সুনামগঞ্জ-১ আসন

জামায়াতের বিরুদ্ধে নগদ টাকা ছড়ানোর অভিযোগ বিএনপির

প্রতিনিধি, তাহিরপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ১১ ফেব্রুয়ারী, ২০২৬ ৬:৫৮ অপরাহ্ন

ছবিঃ সিলেট ভয়েস গ্রাফিক্স

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (তাহিরপুর, মধ্যনগর, ধর্মপাশা ও জামালগঞ্জ) আসনের তাহিরপুর উপজেলায় ভোটারদের প্রভাবিত করতে জামায়াতের বিরুদ্ধে টাকা ছড়ানোর অভিযোগ তুলেছে বিএনপি।

 

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কাছে এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটি দায়ের করেন বিএনপি প্রার্থী কামরুজ্জামান কামরুলের নির্বাচন পরিচালনা মনিটরিং কমিটির প্রতিনিধি মেহেদী হাসান উজ্জ্বল।

 

অভিযোগে বলা হয়, নির্বাচনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমদের কর্মীরা ভোটারদের প্রভাবিত করতে তাহিরপুর উপজেলার বিভিন্ন এলাকায় নগদ টাকা ছড়াচ্ছেন। জামায়াত নেতাদের এমন কর্মকাণ্ডে সাধারণ ভোটারদের মাঝে আতংক বিরাজ করছে বলে অভিযোগএ উল্লেখ করা হয়। এ ঘটনায় দ্রুত অভিযোগ যাচাই-বাছাই করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। 

 

অভিযোগে আরও বলা হয়, নগদ টাকা ছাড়ানোর এই কর্মকাণ্ডে জামায়াতের স্থানীয় চার নেতা ওতপ্রোত জড়িত। অভিযুক্ত চার জামায়াত নেতা হলেন- বড়দল উত্তর ইউনিয়নের জালালপুর গ্রামের বাসিন্দা কামরুল ইসলাম, শ্রীপুর উত্তর ইউনিয়নের কলাগাঁও গ্রামের ফরিদ মিয়া, বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের সেলিম মিয়া ও শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের দুর্লভপুর গ্রামের বাসিন্দা অ্যাডভোকেট মহসিন রেজা মানিক।

 

এ বিষয়ে অভিযুক্তদের মধ্যে মহসিন রেজা মানিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বিষয়টি হাস্যকর। বরং যারা এ ধরনের অভিযোগ করেছেন এটিকে থ্রেড বলা যায়।’

 

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা মেহেদী হাসান মানিক বলেন, ‘অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে এ বিষয়টি তদন্তাধীন আছে।’  


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

তাহিরপুর, সুনামগঞ্জ-১ আসন, নির্বাচন, অভিযোগ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ