সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে
নির্বাচন
প্রকাশঃ ১১ ফেব্রুয়ারী, ২০২৬ ৪:২১ অপরাহ্ন
রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এরই মধ্যে সকল প্রস্তুতি শেষ করেছে প্রশাসন। ভোটগ্রহণের লক্ষ্যে বুধবার (১১ ফেব্রয়ারি) সকাল থেকে সিলেটের ছয়টি আসনের ১ হাজার ১৬টি কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম।
শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে মাঠে রয়েছে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে সিলেটসহ সারাদেশে ভোট গ্রহণ শুরু হবে।
সিলেট জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ভোটকেন্দ্র ১ হাজার ১৬টি এবং ভোটকক্ষ ৫ হাজার ৭৮৭টি। সকালে সিলেট সরকারি মহিলা কলেজ থেকে সিলেট-১ আসনের বিভিন্ন কেন্দ্রে সরঞ্জাম বিতরণ শুরু হয়। প্রিজাইডিং অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সরঞ্জাম গ্রহণ করে নিজ নিজ কেন্দ্রে পৌঁছাচ্ছেন। বাকি আসনগুলোর সরঞ্জাম সংশ্লিষ্ট উপজেলা কার্যালয় থেকে বিতরণ করা হচ্ছে।
এদিকে, শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে মাঠে রয়েছে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার-ভিডিপি সদস্যরা। বিজিবির ৫৫ থেকে ৫৭টি প্লাটুন মোতায়েন রয়েছে। জেলা ও মেট্রোপলিটন পুলিশের প্রায় সাড়ে চার হাজার সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া ৫৫০ জন র্যাব সদস্য এবং আনসার-ভিডিপির ১৩ হাজার ২০৮ জন সদস্য নির্বাচনী কাজে নিয়োজিত থাকবেন।
সিলেট জেলায় মোট ভোটার ২৯ লাখ ১৬ হাজার ৫৭৯ জন। এর মধ্যে পুরুষ ১৪ লাখ ৯৮ হাজার ৯৫৩ জন, নারী ১৪ লাখ ১৭ হাজার ৬১০ জন এবং হিজড়া ভোটার ১৬ জন।
সিলেট, গণভোট, নির্বাচনী সরঞ্জাম, ভোটকেন্দ্র, পোস্টাল ব্যালট