সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে
নির্বাচন
প্রকাশঃ ৮ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:১০ অপরাহ্ন
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ‘আওয়ামী লীগ-বিএনপি একটা জায়গায় মিল আছে। আমরা মুক্তিযোদ্ধার দল। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বাংলাদেশে আজ ঐকবদ্ধ।’
তিনি বলেন, ‘আপনারা আবদুস সামাদ আজাদ, হুমায়ুন রশিদ, ফারুক রশিদ ও এম এ মান্নান সাহেবকে নির্বাচিত করেছিলেন। তারা অনেক উন্নয়ন করেছিলেন। আমি নির্বাচিত হলে তাদের উন্নয়নের ধারা অব্যাহত রাখবো।’
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় শান্তিগঞ্জ উপজেলার পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের মাঠে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমি একজন ক্ষুদ্র মানুষ হিসেবে চাই, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেনো এই জায়গাতেই হয়।’ নির্বাচিত হলে শান্তিগঞ্জ উপজেলায় বাড়ি নির্মাণ করে সাধারণ মানুষের কাছাকাছি থাকবেন বলেও জানান তিনি।
কয়ছর আহমদ বলেন, ‘আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে মাসে দু’দিন শান্তিগঞ্জ ও দু’দিন জগন্নাথপুর উপজেলায় কোনো রকমের এপয়েন্টমেন্ট ছাড়াই আমার সাথে সবাই দেখা করতে পারবেন।’
তিনি আরও বলেন, ‘দয়া করে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন, বৃহত্তর সিলেট বিভাগের সবচেয়ে বেশি উন্নয়ন হবে সুনামগঞ্জ-৩ আসনে। আমার নেতা জনাব তারেক রহমান আমাকে কখনোই খালি হাতে ফেরত দিবেন না।’
শান্তিগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাজি জালাল উদ্দিন। একই কমিটির প্রথম যুগ্ম-আহ্বায়ক রওশন খান সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আনছার উদ্দিন, ফারুক আহমদ ও জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাস্টার।
সুনামগঞ্জ-৩ আসন, নির্বাচন, কয়ছর আহমদ, আওয়ামী লীগ-বিএনপি, মুক্তিযুদ্ধা