১৭ এপ্রিল ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

হুমায়ুন কবির

‘শ্রীমঙ্গল ও কমলগঞ্জের চা শ্রমিকদের অধিকার রক্ষা ও জীবনমান উন্নয়নের পদক্ষেপ নেয়া হবে’

প্রতিনিধি, শ্রীমঙ্গল, মৌলভীবাজার

প্রকাশঃ ৫ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:০৯ অপরাহ্ন


বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বলেছেন, ‘শুধু একবার বিএনপিকে ভোট দিয়ে বিজয়ী করুন—দেখবেন শ্রীমঙ্গল ও কমলগঞ্জের উন্নয়ন কীভাবে বাস্তবায়ন করা হয়।’

 

তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলে চা শ্রমিকদের অধিকার রক্ষা ও জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি কৃষকদের উন্নয়নে কৃষি কার্ড বিতরণ এবং উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করা হবে।’ 

 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের পুরানবাজারে বিএনপির মৌলভীবাজার–৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনের প্রার্থী মুজিবুর রহমান চৌধুরীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

 

হুমায়ুন কবির আরও বলেন, ‘চা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে বিএনপি বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণ করবে।’ কৃষিখাতে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি বাজার ব্যবস্থাপনায় সংস্কার এনে কৃষকের পরিশ্রমের সঠিক মূল্য নিশ্চিত করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

 

শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক নুরে আলম সিদ্দিকী। এতে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার–৪ আসনের প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী, লন্ডন বিএনপির সাধারণ সম্পাদক খছরুজ্জামান, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন এবং সদস্য মিজানুর রহমান মিজানসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।


জনসভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

বিএনপি, নির্বাচন, শ্রীমঙ্গল

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ