১৭ এপ্রিল ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

সিলেটে পাঁচদিন সব ধরনের সভা–মিছিল নিষিদ্ধ

নিজস্ব প্রতিকবেদক

প্রকাশঃ ৫ ফেব্রুয়ারী, ২০২৬ ৯:৩২ অপরাহ্ন


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট জেলার ছয়টি সংসদীয় আসনে পাঁচ দিনের জন্য সব ধরনের জনসভা, অনুষ্ঠান, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সিলেটের ডেপুটি কমিশনার (ডিসি) ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোটগ্রহণ শুরুর আগের ৪৮ ঘণ্টা এবং ভোটগ্রহণ শেষের পরের ৪৮ ঘণ্টা, অর্থাৎ আগামী ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট থেকে ১৪ ফেব্রুয়ারি বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত সিলেটের সকল সংসদীয় আসনে সব ধরনের জনসভা, অনুষ্ঠান, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ থাকবে।  

 

এ সময়ের মধ্যে কোনো ব্যক্তি আক্রমণাত্মক বা বিশৃঙ্খলামূলক আচরণ করতে পারবেন না, ভোটার কিংবা নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের ভয়ভীতি দেখাতে পারবেন না এবং কোনো ধরনের অস্ত্র বা শক্তি প্রদর্শনও করা যাবে না।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উল্লিখিত বিধান লঙ্ঘন করলে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৭৮(২) অনুযায়ী ন্যূনতম দুই বছর থেকে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রয়েছে।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

সিলেট নির্বাচন, সভা মিছিল নিষিদ্ধ, রিটার্নিং অফিসার, জাতীয় সংসদ নির্বাচন, গণবিজ্ঞপ্তি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ