১৭ এপ্রিল ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

‘ওয়েলকাম, আওয়ার দাদু ইজ দ্য নেক্সট পিএম’, লিখা ব্যানার নিয়ে কৌতুহল

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশঃ ৫ ফেব্রুয়ারী, ২০২৬ ৯:১৩ অপরাহ্ন


নির্বাচনী যাত্রায় আগামী শনিবার (৭ ফেব্রুয়ারি) পুণ্যভূমি সিলেট সফরে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তাঁর আগমন ঘিরে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বেশকিছু অদ্ভুত স্লোগান সংবলিত ফেস্টুন ও ব্যানার টানানো হয়েছে। 

 

অদ্ভুত এসব ব্যানার-ফেস্টুনে লেখা রয়েছে, ‘আওয়ার দাদু ইজ কামিং’, ‘ওয়েলকাম, আওয়ার দাদু ইজ দ্য নেক্সট পিএম, ইনশা-আল্লাহ’, ‘উইনটার ইজ কামিং’ স্লোগান। 

 

এ বিষয়ে সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেট ভয়েসকে বলেন, ‘এসব বিষয়ে আমরা অবগত আছি। শুরুতে খবর পেয়েছি, এগুলো আসলে যুবক ছেলেপেলে জেন-জি তরুণরা লাগিয়েছেন।’ 

 

হলিউডের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘গেম অব থ্রোনস’-এর আদলে তৈরি এসব ব্যানারে তলোয়ার হাতে জামায়াত আমীরের ছবি ব্যবহার করা হয়েছে। দাঁড়িপাল্লা সংবলিত তলোয়ারের সঙ্গে ব্যবহার করা হয়েছে নেকড়ের ছবিও। 

 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর চৌহাট্টা, আলিয়া মাদরাসা মাঠ, জিন্দাবাজারসহ বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক খুঁটি ও গাছের ডালে এসব ব্যানার দেখা গেছে। 

  

এদিকে শনিবারের সিলেট সফরে এসে ঐতিহাসিক আলিয়া মাদরাসা মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন জামায়াত আমীর। জনসভায় সিলেট বিভাগের জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

জামায়াত, নির্বাচন, ব্যনার-ফেস্টুন, সিলেট, গেম অব থ্রোনস

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ