সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে
নির্বাচন
প্রকাশঃ ৫ ফেব্রুয়ারী, ২০২৬ ৬:৪৯ অপরাহ্ন
সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শফি আহমদ চৌধুরীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে দলের প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে শফি আহমদ চৌধুরীকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি পর্যালোচনা করে দলের সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়, বহিষ্কারাদেশ প্রত্যাহারের মাধ্যমে শফি আহমদ চৌধুরীর প্রাথমিক সদস্যপদ পুনর্বহাল করা হয়েছে।
সিলেট-৩ আসন, বিএনপি, নির্বাহী কমিটির সদস্য, শফি আহমদ চৌধুরী, বহিষ্কারাদেশ প্রত্যাহার