সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে
নির্বাচন
প্রকাশঃ ৫ ফেব্রুয়ারী, ২০২৬ ৪:৩৭ অপরাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের ১২০ কিলোমিটার সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা ঠিক রাখাসহ সকল ধরনের নাশকতা ও অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে টহল কার্যক্রম জোরদারের পাশাপাশি সড়ক ও নৌপথে চেকপোস্ট বসিয়েছে বিজিবি।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জ শহরতলীর রাধানগর পয়েন্ট এলাকায় চেকপোস্ট কার্যক্রম উদ্বোধন করেন সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল জাকারিয়া কাদির।
বিজিবি জানায়, সুনামগঞ্জের পাঁচটি সংসদীয় আসনের মধ্যে দশটি উপজেলায় বিজিবি কর্তৃক ২৪ প্লাটুন বিজিবি পূর্ণ মাত্রায় মোতায়েন সম্পন্ন করা হয়েছে। তার মধ্যে তিনটি সীমান্তবর্তী উপজেলায় বিজিবি এককভাবে এবং একটিতে বিজিবি ও সেনাবাহিনী যৌথভাবে দায়িত্ব পালন করছে। এছাড়া ছয়টি উপজেলায় অন্যান্য বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছে। ১ ফেব্রুয়ারি হতে বেইজ ক্যাম্পে মোতায়েন হয়ে ভোটকেন্দ্রসহ দায়িত্বপূর্ণ এলাকা রেকী কার্যক্রম শুরু করেছে। সাথে অত্যাধুনিক ড্রোন ও বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করে নির্বাচনকালীন পরিবেশ নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে।
সুনামগঞ্জ নির্বাচন, বিজিবি ড্রোন, জাতীয় সংসদ নির্বাচন, সীমান্ত নিরাপত্তা, চেকপোস্ট অভিযান