১৭ এপ্রিল ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

আমি ক্ষমতার এমপি নই, জনতার এমপি হতে চাই: নুরুল ইসলাম

প্রতিনিধি, সুনামগঞ্জ

প্রকাশঃ ৫ ফেব্রুয়ারী, ২০২৬ ১:০৯ অপরাহ্ন


সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর- বিশ্বম্ভরপুর) আসনের বিএনপির প্রার্থী এডভোকেট নুরুল ইসলাম নুরুল বলেছেন, আমি ক্ষমতার এমপি হতে চাই না, আমি জনতার এমপি হতে চাই। আমাকে কাছে পেতে বাসায় যেতে হবে না, আমাকে আপনাদের পাশেই পাবেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় শহরের জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সম্মেলন কক্ষে নির্বাচনী ইশতেহার পাঠ করেন তিনি। এ সময় নুরুল ইসলাম নুরুল বলেন, ভোটে নির্বাচিত হলে সুনামগঞ্জ-৪ আসনকে মানুষের জন্য নিরাপদ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুরক্ষিত করতে তিনি দৃঢ়ভাবে কাজ করবেন।

তিনি বলেন, এটি কোনো প্রতিশ্রুতির ইশতেহার নয়, এটি একটি দায়বদ্ধ অঙ্গীকার। তিনি বলেন, সাধারণ মানুষ নিরাপদ হলে সুনামগঞ্জ বাঁচবে, আর সুনামগঞ্জ বাঁচলে বাংলাদেশ এগিয়ে যাবে।সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাকেই তার রাজনীতির মূল লক্ষ্য হিসেবে উল্লেখ করেন তিনি।

নির্বাচনী বক্তব্যে তিনি সুনামগঞ্জ-৪ আসনকে ঘিরে ‘সেভ সুনামগঞ্জ’ স্লোগান তুলে ধরে বলেন, সুনামগঞ্জের স্বার্থে ধানের শীষকে বিজয়ী করতে হবে। বিনিময়ে তিনি জনগণের নিরাপত্তার একজন প্রহরী হয়ে থাকার অঙ্গীকার করেন।

ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, জাতীয় সংসদ নির্বাচন, বিএনপি, নুরুল ইসলাম নুরুল

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ