সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে
নির্বাচন
প্রকাশঃ ৫ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:১৯ অপরাহ্ন
সিলেট জেলা বিএনপির সহ-তথ্য ও গবেষণা সম্পাদক এবং দলের প্রচার দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. আকবর হোসাইনের দুটি ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। গত মঙ্গল ও বুধবার (৩ ও ৪ ফেব্রুয়ারি) দেওয়া ওই পোস্ট দুটি দ্রুতই ভাইরাল হয়।
প্রথম পোস্টে আকবর হোসাইন লেখেন, ‘আওয়ামী লীগবিহীন নির্বাচন সেভাবে জমে উঠছে না। একতরফা নির্বাচনে মজা পাচ্ছি না। তারেকময় বাংলাদেশে ২৬০ প্লাস আসন পেয়ে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে।’
পরের পোস্টে তিনি মন্তব্য করেন, ‘দেশে রাজনীতি টিকিয়ে রাখতে আওয়ামী লীগের পুনর্বাসন ছাড়া বিকল্প নেই। এই সব...দিয়ে রাজনীতি চলবে না।’
এই দুটি পোস্ট ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়। তবে বিষয়টি নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন আকবর হোসাইন নিজেই।
তিনি বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা তিনি বলেননি। তাঁর ভাষ্য, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন এবং বিএনপি কোনো দলের রাজনীতি নিষিদ্ধ করার পক্ষে নয়। তাঁর মতে, বর্তমানে দেশে যে রাজনৈতিক চর্চা চলছে, সেখানে বিএনপির পরবর্তী শক্তিগুলো সঠিকভাবে রাজনৈতিক ভূমিকা পালন করতে পারছে না।
আকবর হোসাইন আরও বলেন, দেশের রাজনীতিতে একটি শক্তিশালী বিরোধী দলের প্রয়োজন রয়েছে। তাঁর ফেসবুক পোস্টের মূল বক্তব্য ছিল বাংলাদেশে কার্যকর রাজনীতির জন্য শক্তিশালী বিরোধী শক্তি দরকার। বর্তমানে সেই জায়গায় ঘাটতি রয়েছে বলেই তিনি এমন মন্তব্য করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগের বিকল্প আওয়ামী লীগই এই বাস্তবতা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই তিনি তুলে ধরতে চেয়েছেন।
তিনি জানান, আওয়ামী লীগ আমলে যাঁরা বিতর্কিত কর্মকাণ্ড, অপরাধ বা দণ্ডযোগ্য কাজে জড়িত ছিলেন, তাঁদের বিচারের আওতায় আনার পাশাপাশি বৃহৎ একটি জনগোষ্ঠীর রাজনৈতিক পুনর্বাসনের বিষয়টি তিনি বোঝাতে চেয়েছেন।
এ বিষয়ে সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী জানান, আকবর হোসাইনের দেওয়া ফেসবুক পোস্ট সম্পর্কে তিনি অবগত নন। বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখবেন।
সিলেট, বিএনপি, আওয়ামী লীগ, নির্বাচন