সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে
নির্বাচন
প্রকাশঃ ৩ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:৩৪ অপরাহ্ন
সিলেট-৩ আসনের বিএনপির প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিক বলেছেন, একটি পরিবারকে স্বাবলম্বী করতে একটি পরিবার থেকে একজন মা অথবা মেয়েকে সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে। এতে পরিবার ও সমাজ দুটোই এগিয়ে যাবে।
তিনি বলেন, কৃষকরা প্রায়ই সারের সংকটের মুখে পড়েন, কারণ কিছু অসাধু মজুদদার বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বাজার থেকে সার সরিয়ে নেয়। বিএনপি সরকার ক্ষমতায় এলে কৃষকের জন্য ন্যায্যমূল্যে সার ও কৃষি উপকরণ সরবরাহ নিশ্চিত করা হবে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌড়ীপুর ও পূর্ব গৌরীপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত সকল ওয়ার্ডে নির্বাচনী প্রচারণায় পথসভা, জনসংযোগ ও উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
কৃষিঋণের বিষয়ে এমএ মালিক বলেন, যেসব কৃষক ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিয়েছেন, বিএনপি সরকার এলে সেই ঋণ মওকুফ করা হবে। ভবিষ্যতে ‘কৃষি কার্ড’ থাকলে কৃষকরা সুদবিহীন ঋণ নিতে পারবেন। একই সঙ্গে কৃষি যন্ত্রপাতি কিনতে ব্যাংকের মাধ্যমে সুদ ছাড়া অর্থায়নের ব্যবস্থার কথাও জানান তিনি।
এম এ মালিক বলেন, বেগম খালেদা জিয়া আমাকে মানুষের সেবার নির্দেশ দিয়েছেন। আমি সেই প্রস্তুতি নিয়েই আপনাদের পাশে এসেদ দাঁড়িয়েছি। জীবন থাকতে আমি এই এলাকার মানুষের সাথেই থাকব।
শ্রমজীবী মানুষের কথা তুলে ধরে এম এ মালিক বলেন, মজুর ও শ্রমিকদের জন্য আলাদা কর্মসূচি থাকবে। তাদের কাজের সম্মান ও উপযুক্ত মজুরি নিশ্চিত করতে বিএনপি দায়িত্ব নেবে।
স্বাস্থ্যসেবার বিষয়ে তিনি জানান, বিএনপি সরকার চালু করবে হেলথ কার্ড ব্যবস্থা। এই কার্ডের মাধ্যমে সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা পাবে এবং জটিল রোগের ক্ষেত্রেও সরকার চিকিৎসার দায়িত্ব নেবে।
এছাড়া মসজিদের ইমামদের সম্মানজনক ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ইমাম সাহেবরা আমাদের সমাজের প্রাথমিক ধর্মীয় শিক্ষার গুরুত্বপূর্ণ বাহক। অথচ তারা দীর্ঘদিন অবহেলিত। বিএনপি সরকার এলে তাদের জন্য রাষ্ট্রীয় ভাতা নিশ্চিত করা হবে।
বিএনপি সরকার, সিলেট-৩ আসন, মোহাম্মদ আব্দুল মালিক, হেলথ কার্ড, কৃষি কার্ড