১৭ এপ্রিল ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

এবারের নির্বাচন দেশের ভাগ্য উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: ড. রেজা কিবরিয়া

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ৩ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:২২ অপরাহ্ন


হবিগঞ্জ ১ (নবীগঞ্জ-বাহুবল) নির্বাচনী এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়া বলেছেন, দেশের অর্থর্নীতি সমৃদ্ধ করণে প্রবাসীদের অবদান দেশের মানুষ শ্রদ্ধাার সাথে স্মরণ করে। এবারের জাতীয় নির্বাচন, দেশের ভাগ্য উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

তিনি বলেন, শহর এলাকার অপরিচ্ছন্নতা এবং গ্রাম এলাকায় যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ। ধানের শীষ বিজয়ী হলে প্রথমেই যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, মহিলা কলেজ নির্মাণ, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, খেলাধুলার উন্নয়নে পৃথক দুটো আধুনিক স্টেডিয়াম নির্মাণ করা হবে। 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে শহরের একটি চাইনিজ রেষ্টুরেন্টে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। 

যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের অর্ধশতাধিক প্রাবাসী নিয়ে ‘গ্লোবাল’ এসোসিয়েশনের উদ্যোগে এবং নিউজ পোর্টাল ‘বার্তা সিলেটের’ সহযোগিতায় ব্যতিক্রমী ও সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি যুক্তরাষ্ট্র প্রবাসী তানবীর আহমদ। 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন গ্রীস প্রবাসী হাফেজ আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক নেতা যুক্তরাষ্ট্র প্রবাসী জিল্লুর রহমান,যুক্তরাজ্য লেখক ও কলামিস্ট আবুল কালাম আজাদ ছোটন,উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সরফরাজ চৌধুরী,যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক রোমান আহমদ। সাংবাদিক এম এ বাছিতের সঞ্চালনায় বক্তব্য দেন,যুক্তরাজ্য প্রবাসী যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি লিডার শামীম ঘোরী,আব্দাল মিয়া, আব্দুল মোমিন, সোলেমান আহমেদ, আমীর হোসেন, জুয়েল চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী শওকত হোসেন,যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক মঈনুল ইসলাম দুলাল, আবুল হোসেন প্রমুখ।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

নির্বাচন, দেশের ভাগ্য উন্নয়ন, ড. রেজা কিবরিয়া, প্রবাসী, জাতীয় নির্বাচন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ